IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> কৃষি >> সাপাহারে ‘বল সুন্দরী’ বরই এ অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছেন মুনিরুল

সাপাহারে ‘বল সুন্দরী’ বরই এ অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছেন মুনিরুল

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নিজের হাতে তৈরী ফল বাগানেই সুখ ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন দেখছেন শিক্ষিত বেকার যুবক মুনিরুল ইসলাম। বর্তমানে তার ফল বাগানের প্রতিটি বরই গাছে দুলছে রসে ভরা সুমিষ্ট পরিপক্ক বল সুন্দরী বরই।

নওগাঁ জেলার সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিলের পাড়ে অবস্থিত জবাই মধ্যে পাড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব শিশ মোহাম্মদ এর ছেলে শিক্ষিত বেকার যুবক মুনিরুল ইসলাম। লেখা পড়া শেষে চাকুরী নামের সোনার হরিণের পিছনে অনেক সময় ব্যায় করে হতাশ হয়ে তিনি গত ২০১৯ সালে নিজ গ্রামের পাশে অবস্থিত ৬ বিঘা জমি ১লক্ষ ২৬ হাজার টাকা বছর হিসেবে স্থানীয় একজন জোতদারের নিকট থেকে ইজারা গ্রহণ করেন। সেই জমিতে আম্রুপালি আম ও বল সুন্দরী বরই গাছ রোপন করে গড়ে তোলেন দৃষ্টি নন্দন মিশ্র ফল বাগান। চলতি মৌসুমে আবহাওয়া বরই চাষের অনুকূলে থাকায় তার বল সুন্দরীর গাছে প্রচুর বরই ধরেছে। গাছের ডালে ডালে লাল টসটসে রসে টইটম্বুর পাকা পাকা বল সুন্দরী বরই আপেলের মত বাতাসে দোল খাচ্ছে। বরই গুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে। ক্রেতাগণ যোগাযোগ করলেই তিনি বরই গুলো বিক্রি করবেন।

ফল চাষী মুনিরুল আরও জানান, তিনি ওই ফল বাগান থেকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। এবারে মহান আল্লাহর রহমতে তার বাগানে বল সুন্দরী বরই এর বাম্পার ফলন হয়েছে। তার ৬ বিঘা জমির বরই উৎপাদনে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি আশা করছেন বাগানে রোপিত ৭৪০টি বরই গাছ থেকে এবার তিনি কম পক্ষে ৪৫০-৫০০মন বরই পাবেন। পাইকারী বাজারে ভাল দাম থাকলে খরচ বাদে ওই বাগান থেকে তার এবার প্রায় ৬লক্ষ টাকা আয় হবে। বাগানের বর্তমান অবস্থায় তিনি বেশ খুশি। তার দেখা দেখি এলাকার অনেক বেকার যুবক এখন আম ও বরই চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

ফল চাষী মুনিরুল ইসলাম বলেন, লেখা পড়া শেষে চাকুরী নামের সোনার হরিণের পিছনে অনেক ছুটাছুটি করেছি না পেয়ে হতাশা নিয়ে স্থানীয় বাজারে অল্প পুঁজি দিয়ে একটি ক্রোকারিজ সামগ্রীও ভ্যারাইটি দোকান করে ছিলাম। ওই ব্যবসা প্রতিষ্ঠানের আয় দিয়ে অতি কষ্টে কোন মতে জীবন যাপন করছিলাম। এক পর্যায় জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা ও বেকার যুবকদের পথের দিশারী সাপাহার বরেন্দ্র এগ্রোপার্কের সংগ্রামী পরিচালক সোহেল রানা ভাইয়ের বাস্তবায়িত কৃষি খামার ফল বাগান তৈরীর বিভিন্ন কার্যক্রম দেখে আমিও উদ্বুদ্ধ হয়ে ফল বাগান তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করি। বর্তমানে আম্রুপালী ও বরই মিলে ৯ বিঘা ফল বাগান গড়ে উঠেছে। আমার ফল বাগানের যে কোন সমস্যায় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও সোহেল রানা ভাইয়ের পরামর্শ নিয়ে থাকি।

জবাই গ্রামের কৃষক আজিজুল হক, শামিম হোসেন, দেলোয়ার হোসেন বলেন, বল সুন্দরী বরই চাষ করে মুনিরুল হোসেন সফল হয়েছেন। ওই সম্মিলিত মিশ্র ফল বাগান থেকেই মুনিরুলের জীবনের গতি পাল্টে যাবে। জীবনের হতাশা কেটে গিয়ে অল্পদিনেই তার ভাগ্যে বদলের সম্ভাবনা দ্বার প্রান্তে এসে উঁকি দিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031