IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকে
Home >> রাজনীতি >> টপ নিউজ >> তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন

তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : প্রয়াত মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের তিনবারের সাবেক এমপি ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরের আগে উপজেলা ও তানোর, মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক কাউন্সিলর আতাউর রহমান, তানোর পৌর বিএনপির সাবেক সম্পাদক আরশাদ আলী, সাবেক যুবদল নেতা ওমর আলী, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, ওয়ার্ড বিএনপি নেতা শমসের আলী। পৌর যুবদলের সিনিয়র নেতা শরিয়তুল্লাহ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লার সঞ্চালনায় আরো অতিথি হিসেবে ছিলেন , উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, পাঁচন্দর ইউপি সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক লাটু, সম্পাদক বিএম আহমেদ, মহিলা দলের সভাপতি পলি বেগম, কলমা ইউপি সভাপতি মুস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদ মন্ডল, বাঁধাইড় ইউপি সভাপতি পলাশ, সাবেক যুবদল নেতা কাউন্সিলর আব্দুল মান্নান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন, সম্পাদক জিল্লুর রহমান নান্নু, পৌর সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, সদস্য সচিব জহুরুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মশিউর রহমান, পাঁচন্দর ইউপি যুবদলের নেতা কামরুল, তালন্দ ইউপি যুবদলের সভাপতি জামাল দেওয়ান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু প্রমুখ।

বক্তারা প্রয়াত মন্ত্রীর স্মৃতি চারন করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। তারা বলেন, ব্যারিস্টার আমিনুল জীবিত থাকলে এআসনে পরাজয় হতনা। তিনি শুধু তানোর গোদাগাড়ীর নেতা ছিলেন না। তিনি উত্তর বঙ্গের নেতা ছিলেন। তিনি অবহেলিত বরেন্দ্র অঞ্চলে যে পরিমান উন্নয়ন করেছেন তা কল্পনাতীত। তার মত আপামর জনতার নেতার বড়ই প্রয়োজন ছিল।

এর আগে হেফজ খানায় অধ্যায়নরত শিক্ষার্থীদের দিয়ে কোরআন তেলাওয়াত করানো হয়। শেষে প্রয়াত মন্ত্রীসহ, প্রয়াত শীশ মোহাম্মদ, এমরান আলী মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চাপড়া এতিমখানার সুপার মাওলানা হাফিজুর রহমান। এসময় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031