IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> লিড নিউজ >> মরক্কো উপকূলে নৌকাডুবিতে নিহত ৪৩ অভিবাসী

মরক্কো উপকূলে নৌকাডুবিতে নিহত ৪৩ অভিবাসী

ধূমকেতু নিউজ ডেস্ক : মরক্কোর উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় ১০ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপি।

দেশটির দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে অভিবাসীবোঝাই ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

এএফপির খবরে বলা হয়েছে— মঙ্গলবার অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস।

এ ছাড়া দুর্ঘটনাকবলিত নৌকা থেকে ১০ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়েছে— রোববার ভোরে অভিবাসীবোঝাই ওই নৌকাটি মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে ডুবে যাওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করছিলেন জীবিতরা। পরে দুই ঘণ্টা পর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

ক্যামিনাডো ফ্রন্টিরাস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকা ঠিক কোথায় অবস্থান করছে, সেটি চিহ্নিত করতে এবং উদ্ধারকাজ চালাতে মরক্কো কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। নিহত ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র দুজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিবাসীরা নৌকায় করে স্পেনের ক্যানারে দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূল থেকে দ্বীপপুঞ্জটি ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।

সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপে প্রবেশের ট্রানজিট রুট হিসেবে উত্তর আফ্রিকার এ দেশটি অভিবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাসর তথ্যমতে, অবৈধভাবে ইউরোপের দেশ স্পেনে প্রবেশের চেষ্টায় কেবল ২০২১ সালে চার হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন বা সাগরে হারিয়ে গেছেন, যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ।

সাগরে মারা যাওয়া বা হারিয়ে যাওয়া এসব অভিবাসীর অধিকাংশেরই লাশ আর খুঁজে পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31