IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ার মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী কসাই লিটন ও জিতুকে গ্রেফতারের পর তাদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে একাধিক মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় লিটন ও জিতুকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা হামলা চালায়। এতে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হন। এ ঘটনায় আহত এসআই নুরুল হুদা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেন।

এ ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে মুন্সীগঞ্জ সার্কেল এসপি ও গজারিয়া থানার ওসির নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান চলছে বলে জানা গেছে।

গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বলেন, ভবেরচরের মাদক সম্রাট কসাই লিটনকে গ্রেফতার করতে পুলিশ এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে জিতুকে গ্রেফতার করে পুলিশ। জিতুকে গ্রেফতার করার কারণেই পুলিশের ওপর হামলা করা হয়।

ইনস্পেক্টর অপারেশন মোক্তার হোসেন বলেন, আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এতে একজন এসআই ও দুইজন কনস্টবল আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31