IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শিবগঞ্জে ব্যাকমেইল করে টাকা আদায় করায় বেনু সিংহকে হত্যা

শিবগঞ্জে ব্যাকমেইল করে টাকা আদায় করায় বেনু সিংহকে হত্যা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাকমেইল করে টাকা আদায় করায় বেনু সিংহকে হত্যা করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মূলহোতা আনন্দ চন্দ্র সিংহ।

শনিবার বিকেলে সে চাঁপাইনবাবগঞ্জ আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে শুক্রবার রাতে মূলহোতার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হচ্ছে- সদর উপজেলার চুনাখালী হিন্দুপাড়া গ্রামের বিভুতি চন্দ্র সিংহের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে কানসাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পুঁঠিমারী বিলের আঁখ ক্ষেত থেকে লাশটি উদ্ধারের ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামি করে পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শুক্রবার রাতে হত্যাকান্ডের মূলহোতার বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আনন্দ চন্দ্র সিংহকে। পরে সে চাঁপাইনবাবগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে জানায়, তার একটি অশ্লীল ছবি পেয়ে যায় নিহত বেনু সিংহ।

এই ছবির সূত্র ধরে বিভিন্ন সময় তার কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং পরিকল্পনা করে কৌশলে মেরে ফেলার। বুধবার রাতে টাকা দেবে এমন আশ্বসে বেনু সিংহকে পুঁঠিমারী বিলে নিয়ে যায় আনন্দ চন্দ্র সিংহ।

মাটির নিচে গুপ্তধন আছে মর্মে খুড়তে শুরু করে বেনু সিংহ। এক পর্যায়ে হাতুড়ি ও নেহাল দিয়ে তাকে হত্যা করে। পরে তার দেয়া তথ্যে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি, নেহাল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুঁঠিমারী বিলের আঁখ ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ও রাজশাহীর সিআইডির ক্রাইম এক্সপার্টের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31