IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানিহাটি বাজার সংলগ্ন হরিনগর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয় আরও ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজন, আহত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে সোনামসজিদগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্রাতে থাকা সকল যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন, মাহেন্দ্রা চালক শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার হানিফ (৩০), ট্রাকের হেলপার একই উপজেলার কানসাটের বিশ্বনাথপুর গ্রামের বাবুল শাহার ছেলে জয়দেব শাহা (৩২)। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

দুর্ঘটনায় আহত কলেজছাত্র গোলাম মোর্শেদ মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তিনি জানান, বিপরীত দিক থেকে দ্রতগামী ট্রাকটি অন্য একটি গাড়িকে ওভারটেক করে পার হচ্ছিল। এসময় মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে ভর্তি করে।

ওসি মোজাফফর হোসেন মুঠোফোনে জানান, ঘটনাস্থল শিবগঞ্জ উপজেলার আওতাধীন হলেও সদর থানার কাছাকাছি হওয়ায় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন দুই জন মারা যান।

তিনি আরও জানান, আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31