IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের মূলহোতা আটক

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের মূলহোতা আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মুলহোতাকে পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করেছে দামকুড়া থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান হাবিব (৩৩)। সে রাজশাহী নগরীর দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের আজাহার আলীর ছেলে।

পরবর্তীতে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা ও তার টিম থানা এলাকায় বিশেষ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার শিতলাই বাথানবাড়ী ফসলি জমিতে এক ব্যক্তি গভির রাতে ভেকু মেশিন দিয়ে অবৈধ ভাবে পুকুর খনন করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম রাত পৌনে তিন টায় সেখানে উপস্থিত হয়ে অবৈধভাবে পুকুর খননের মূলহোতা হাবিবুর রহমান হাবিবকে আটক করে। এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদিসহ জব্দ করেন।

অবৈধভাবে পুকুর খননের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়ে অফিসার ইনচার্জ এ্যাসিল্যান্ড পবাকে অবহিত করেন।

এমন সংবাদ পেয়ে এ্যাসিল্যান্ড পবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের অপরাধে আসামী হাবিবকে দুই লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৪৫ দিনের জেল প্রদান করেন।

আসামী হাবিব দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।

উল্লেখ্য, আসামী হাবিবকে ইতোপূর্বেও দামকুড়া থানা পুলিশের মাধ্যমে ২০২১ সালে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো। সেই ঘটনার পর হতে দামকুড়া থানা এলাকায় অবৈধভাবে পুকুর খনন কাজ বন্ধ ছিল। আসামী পুনরায় অবৈধভাবে পুকুর খনন করায় দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31