IMG-LOGO

শনিবার, ৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাটোরে ট্রেনে কাঁটা পড়ে ভ্যান চালকের মৃত্যু

নাটোরে ট্রেনে কাঁটা পড়ে ভ্যান চালকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর নাটোরের বীরকুৎসা এলাকায় ট্রেনে কাঁটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার যোগিপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৫২)। সে পেশায় একজন ভ্যান চালক। খন্ডিত লাশের পাশে পড়ে ছিল তাঁর ব্যবহৃত মুঠোফোন। সেই মুঠোফোনের মাধ্যমে শনাক্ত হলো অজ্ঞাত ব্যক্তির পরিচয়। পরে পরিবারের লোকজনকে ফোন করে জানানো হলে তাঁরা এসে লাশ শনাক্ত করে দাফনের জন্য বাড়িতে নিয়ে যান। ট্রেনের নিচে মাথা দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবার ও এলাকার লোকজন জানিয়েছেন। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন তা জানা সম্ভব হয়নি।

পরিবারের লোকজন জানান, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন রফিকুল ইসলাম। বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁর সন্ধানের চেষ্টা করেও পাননি। মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করেও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার ভোরে তার বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে নাটোরের বীরকুৎসা রেলওয়ে স্টেশনের লাশে তাঁর খন্ডিত লাশ দেখতে পান। লাশের মুখমণ্ডল বিকৃত অবস্থায় থাকায় তাঁর পরিচয়ও উদ্ধার করতে বেগ পেতে হয় লোকজনকে। তবে লাশের পাশে একটি বন্ধ মুঠোফোন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা চালু করে পরিচয় উদ্ধারের চেষ্টা করেন। এক পর্যায়ে মুঠোফোনের মাধ্যমে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে মুঠোফোন ও পোশাক দেখে ওই খণ্ডিত লাশের পরিচয় নিশ্চিত করে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসেন।

ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, লাশের মাথা ও মুখমণ্ডল থেঁতলে যাওয়াতে তাঁকে শনাক্ত করতে সময় লেগেছে। তবে মুঠোফোন ও পোশাকের কারণে তাঁকে শনাক্ত করা সহজ হয়েছে। মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানান।

নিহত রফিকুল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন বলেন, তাঁর স্বামী জমা-জমা বিক্রি, ঋণ করে ও জমানো টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন। তবে প্রতারিত হয়ে দেশে ফেরার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন। এসব চাপে তাঁর স্বামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আতœহত্যা করেছেন বলে জানান। তাঁদের কোনো শক্রু বা কারোর সঙ্গে বিরোধ ছিল না।

যোগিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুর রহিম বলেন, তাঁরা বিষয়টি শুনেছেন। তবে ঘটনাস্থল তাঁদের এলাকায় হলেও এটা রেলওয়ে পুলিশ দেখভাল করেন। সেখানে অপমৃত্যু মামলা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930