ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় ও রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজশাহীর ৯টি উপজেলা থেকে বাছাইকৃত ৫২ জন খেলোয়াড়ের মধ্যে থেকে সেরা ২৪জন খেলোয়াড় নিয়ে ৫দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষন শিবির বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বিকেলে শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।
প্রশিক্ষন প্রদান করেন, প্রাক্তন ফুটবলার মাহমুদ আলম বাবু ও জহির ইকবাল।
রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক নাজমীর আহমেদ আমান।


