IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনায় আরও ১১২৮৬ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ১১২৮৬ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৮৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ৫৬ হাজার ৮৯৩ জন। আগের দিন মৃত্যু ১১ হাজার ৬৮৭ জন এবং সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জনে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪৬ হাজার ২৬৪ জন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দুদিন ফ্রান্সে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি হলেও গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ব্রাজিলে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে ফ্রান্সে ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসময়ে প্রাণহানিতে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, মেক্সিকো, ভিয়েতনাম ও কলম্বিয়ার মতো দেশগুলো।

আক্রান্তের তালিকায় তৃতীয় এবং প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫০ জন এবং মারা গেছেন ৯২৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার ১ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে নতুন করে আরও ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন আক্রান্ত এবং মারা গেছেন ২৬৪ জন। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ১ লাখ ৪৭ হাজার ৩৪১ জন আক্রান্ত এবং ১ লাখ ৩১ হাজার ৮৫২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৭৬ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত ৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪১২ জন আক্রান্ত এবং ৯ লাখ ২০ হাজার ৮২৯ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৩৫৭ জন।

তুরস্কে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ২৩৩ জন। এসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৪১৪ জন। ২৪ ঘণ্টায় স্পেনে নতুন শনাক্ত ৭৪ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৮৩ জন।

যুক্তরাজ্যে গত একদিনে নতুন আক্রান্ত ৮৮ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ৩২১ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৮৩২ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৭৩০ জন। কলম্বিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৬৮ জন এবং মারা গেছেন ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ২১৮ জন এবং মারা গেছেন ১৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৩১৮ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৭৯ জন। এসময়ে ইউক্রেনে নতুন শনাক্ত ৩৯ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ২১০ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং প্রাণহানিতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০০ জনের মৃত্যু ও নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৮৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভিয়েতনামে ২৮৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৮২ জন, পোল্যান্ডে ৩০৭ জন, কানাডায় ১৫৪ জন, আর্জেন্টিনায় ৩১৮ জন, গ্রিসে ১১২ জন, হাঙ্গেরিতে ৮৮ জন, পেরুতে ১৮৬ জন এবং মেক্সিকোতে ৫৭৩ জনের প্রাণহানি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31