IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৯৫ বছরের জীবনে ৭০ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথ

৯৫ বছরের জীবনে ৭০ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথ

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বামীর সঙ্গে কেনিয়ার একটি জঙ্গলে বন্যপ্রাণী দেখতে গিয়েছিলেন রাজকুমারী। ঘুম থেকে উঠে শুনলেন রানি হয়েছেন তিনি। কারণ মারা গেছেন তার বাবা ষষ্ঠ জর্জ। তারপর থেকেই ব্রিটেনের রানি হিসেবে ৭০ বছরের রাজত্বকাল পূর্ণ করতে চলেছেন দ্বিতীয় এলিজাবেথ।

৬ ফেব্রুয়ারি, রবিবার তার ৭০ বছরের রাজত্বকাল পূর্ণ হচ্ছে। এদিকে আর্চবিশপ জাস্টিন ওয়েলবি স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথের কাজের প্রশংসা করেছেন। মূলত তিনি ঐ দিন করোনা ভাইরাসের বিস্তার রোধে রানির একাকী এক আসনে বসার প্রশংসা করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের প্রথম কোনো রাজপরিবারের সদস্য, যিনি এত দীর্ঘ সময় ধরে কোথাও রাজত্ব করছেন। দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৯৫। রানি হিসেবে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি। তখন থেকেই তিনি ব্রিটেনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একজন মূল কারিগর হিসেবে নিজের ছাপ রেখে চলেছেন। আধুনিক ব্রিটেনের পাশাপাশি তিনি ব্রিটেনের সাম্রাজ্যবাদী অতীতের সাক্ষী হিসেবেও থেকেছেন। তাকেই ব্রিটিশ রাজপরিবারের সব থেকে জনপ্রিয় সদস্য হিসেবে মনে করা হয়।

তবে রবিবার নিভৃতে নিজের বাবার মৃত্যুবার্ষিকী পালন করবেন। তাই দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকাল পূর্তিতে তেমন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখবে না ব্রিটেন। তবে আগামী জুনে সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে চার দিনের উত্সব উদযাপনের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে একটি সামরিক কুচকাওয়াজ এবং একটি সংগীতানুষ্ঠান। তার এই কীর্তিকে চিরস্মরণীয় করে তোলার জন্য ইতিমধ্যে স্মারক মুদ্রাও তৈরি করা হয়েছে।

ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে রানি হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি এই বিরল দীর্ঘতম সময়কে ছুঁয়ে দিতে সমর্থ হলেন। এর আগে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড রয়েছে রানি ভিক্টোরিয়ার। ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত ৬৪ বছর রাজত্ব করেন ভিক্টোরিয়া। আর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রানির আসনে আসীন রানি দ্বিতীয় এলিজাবেথ।
সূত্র: এএফপি ও বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31