IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> দেশ ত্যাগ করা ৫ আফগান পাইলট ফিরেছেন

দেশ ত্যাগ করা ৫ আফগান পাইলট ফিরেছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পাঁচজন পাইলট দেশে ফিরে এসেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হঠিয়ে তালেবানের ক্ষমতা দখলের মুহূর্তে এসব পাইলটরা আফগানিস্তান ত্যাগ করেছিলেন।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা এই পাঁচজন পাইলট শিগগিরই কাজে যোগদান করবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সি, আফগান নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোমী প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় উৎসাহিত হয়েই তারা দেশে ফিরেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতিতে দিয়েছে তাতে প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে এক ফ্রেমে দেশে ফেরা ৫ পাইলটকে দেখা গেছে।

তবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি, এই পাইলটরা কোন দেশ থেকে আফগানিস্তানে ফিরলেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশ ত্যাগকরা পাইলটদের ফেরাতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আফগানিস্তানের জনপ্রিয় গণমাধ্যম খামা প্রেসের খবরে বলা হয়েছে, তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশেষ করে পাইলটদের সর্বদা দেশে ফেরার আহ্বান জানিয়ে আসছেন। দেশে ফিরলে তাদেরকে সকল সুবিধা প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31