IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> টপ নিউজ >> অর্থনীতি >> ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধণে ডিবিআইডির যাত্রা

ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধণে ডিবিআইডির যাত্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : যে কোনো ধরণের ই-কমার্স প্রতিষ্ঠানকে ব্যবসা করতে হলে নিবন্ধন করতে হবে। এই লক্ষ্যেই চালু করা হয়েছে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ডিবিআইডি)।

আজ রোববার থেকে ই-কমার্স খাতে ব্যবসা করতে গেলে এই ডিবিআইডি নম্বর নিয়েই ব্যবসা করতে হবে। এই কাজের জন্য নিবন্ধন নিতে হবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে। ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন (ইউবিআইডি) নামে এই প্রক্রিয়া চালুর কথা থাকলেও পরে আজ তা পরিবর্তন করে ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (ডিবিআইডি) করা হয়।

আজ থেকে নিবন্ধন নেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় মন্ত্রী বলে, ‘ডিবিআইডি দিয়ে আমরা শুরু করলাম। পর্যায়ক্রমে ই-কমার্স খাতের জন্য আরও বিভিন্ন পদ্ধতি চালু করা হবে।’

ডিবিআইডি উদ্বোধন অনুষ্ঠানেই রকমারি ডটকম, চালডাল ডটকম, আজকের ডিল, আখিস কালেকশন ও সাজগোজকে নিবন্ধন দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ২০২৫ সালের মধ্যে ই-কমার্স খাতে ৫ লাখ লোকের কর্মসংস্থান সম্ভব। ই-কমার্স খাতকে ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য করতে আগামী ৬ মাসের মধ্যেই আরও নতুন দুটি পদ্ধতি চালু করা হবে। একটি দিয়ে পণ্য কোথায় যাচ্ছে অর্থাৎ ট্র্যাকিং সিস্টেম বের করা যাবে। আরেকটি দিয়ে লেনদেন করা যাবে সহজে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031