ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে মাটির দেয়াল চাপা পড়ে শাহেদা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া গ্রামের আলামিন আলীর স্ত্রী। রোববার সকালে নিজ বাড়ির দেয়াল ধসে তার এঅকাল মৃত্যু হয়।
জানা গেছে, গত কাল শনিবার দিবাগত রাতে প্রবল বৃষ্টির কারনে মাটির দোতালা বাড়ি ভিজে নরম হয়ে আজ রবিবার সকাল ৬টার দিকে ঘরের তীর ভেঙে শরীরে পড়ে। পরে পরিবারের লোকজনের সহয়তার মাটির নিচ থেকে তাকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। গৃহবধূর এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান বলেন ,খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



