ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার হতদরিদ্র একশত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন সাংসদ সদস্য অধ্যাপক নজরুল ইলাম মন্ডল।
৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার সময় পুঠিয়া উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় অধীনে উপজেলার মোট একশত পরিবারকে চাউল,ডাউল,তেল, বিভিন্ন ধরনের মসলা এছাড়াও চিনিসহ নানা ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়।
শুকনো খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাহবুবা আক্তার এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে শুকনো খাবার নিতে আসা মানুষগুলো জানান, আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আছেন বলে আমরা এই খাবারগুলো পেলাম। এমপি মহোদয়ের এ ধরনের সাহায্য সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন দীর্ঘজীবী হন।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে এবং মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় চলতি বর্ষা মৌসুমে একশত হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানান।



