IMG-LOGO

সোমবার, ১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের গাছের চারা রোপনরাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানেরছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মায়ের মৃত্যুপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাশিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন নায়িকা পরীমনিপ্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবিরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশাগোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনওজন কমানোর পর ত্বকে কিছু পরিবর্তন আসেপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া বিট মডেল স্কুল চ্যাম্পিয়ননাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’

‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায় কীভাবে টাকা খরচ করছে, তা ছয় মাস পর পর্যালোচনা করা হবে। আর প্রতি চার বছর পর পর তালিকা হালনাগাদ করা হবে, যেখানে সচ্ছল ব্যক্তিদের বাদ দেওয়া হবে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে কথা তিনি এসব কথা বলেন। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই নীতির ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে।
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

অর্থমন্ত্রী বলেন, সরকারের এতো বড় কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। এখানে কোনো দলীয় লোকজন যুক্ত থাকবেন না। প্রথমবারের মতো সরকারের কোনো সামাজিক কর্মসূচিতে দলীয় লোকজন থাকছেন না। এ কর্মসূচি নিয়ে শুধু সরকারি কর্মকর্তারাই কাজ করবেন। একইসঙ্গে ধাপে ধাপে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।

তিনি আরও বলেন, সোনালী ব্যাংকের ‘টাকা পে’ অ্যাপ ব্যবহার করে এই অর্থ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে মোট ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে। বরাদ্দকৃত অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠানো হবে।

অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়াই এবারের বাজেটের চ্যালেঞ্জ। এবারের বাজেটের সুফল যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে, সে লক্ষ্যেই এগিয়ে যাওয়া হবে। তা বাস্তবায়নে কাজ করছে সরকার।

অন্যদিকে, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রামে ছয়টি পরিবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে, এর মধ্যে পাঁচটি পরিবারই রোহিঙ্গা। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পর তারা আর ফ্যামিলি কার্ডের সুবিধা নিতে আসছেন না।

তিনি আরও বলেন, কোনো কোনো পরিবারের নারীদের নামে সিম না থাকায় টাকা প্রদান করতে সমস্যা হয়েছে। এ কারণে বাজেটে বিনা মূল্যে সিম দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031