IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তপ্ত পরিস্থিতি। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন এবং প্রতিটি ইউপিতে টহলও দিচ্ছেন।

কেন্দ্র দুটি হচ্ছে- খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ কেন্দ্র।

এর আগে সকাল থেকে ওই দুটি কেন্দ্রে ভোটারদের ভোটদানে বাধা দেয়ার অভিযোগ আসে। একপর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় নারীসহ বিভিন্ন বয়সী ভোটারদের ওপর হামলা হয়।

খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) রশিদুল হক ঘটনাস্থলে ছুটে যান। এরপর প্রশাসনের পক্ষ থেকে উক্ত কেন্দ্র দুটি স্থগিত করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

খাগরিয়া ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই কেন্দ্রগুলোতে পরবর্তী সময়ে ভোট গ্রহণ হবে।

জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয় পক্ষে গুলি বিনিময় হয়।

দুইপক্ষের সংঘর্ষের কথা স্বীকার করলেও গুলির বিষয়টি অস্বীকার করে সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বলেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল।

নলুয়ার নৌকার চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থী মিজানের সমর্থকরা ভোটারদের বাধা দিচ্ছেন। নানাভাবে হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন।

তবে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে সোনাকানিয়া ইউনিয়নে ৬, ৭, ৮ ও ৯ নং কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে নৌকা প্রতীকে সিলসহ ব্যালট পেপার পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ হাজার ৩৬৩ জন পুলিশ, ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র‍্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

তিনি আরও বলেন, ১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটগ্রহণ চলছে। ১৬টি ইউনিয়নে ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31