IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> স্বাস্থ্য >> তানোরের মহানগর ক্লিনিকে অনিয়মের ছড়াছড়ি

তানোরের মহানগর ক্লিনিকে অনিয়মের ছড়াছড়ি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সদরের মহানগর ক্লিনিকে নানা অনিয়মের ছড়াছড়ি ও চিকিৎসকের নামে কর্মচারীদের বিরুদ্ধে অপচিকিৎসা দেয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যু হয়েছে। এদিকে ৭ ফেব্রুয়ারী সোমবার এলাকাবাসী মহানগর ক্লিনিক বন্ধের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে প্রকাশ, তানোরের মুন্ডুমালা উত্তর পাড়া গ্রামেের আল মামুনের স্ত্রী আনোয়ারা বেগম প্রসব বেদনা নিয়ে মহানগর ক্লিনিকে ভর্তি হন। ভর্তির পর কোন ধরনের কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কর্মচারীরা চিকিৎসক সেজে অপারেশন করতে

গিয়ে নাড়ি কেটে দিলে শুরু হয় অস্বাভাবিক রক্তক্ষরণ কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। পরিস্থিতি প্রতিকুল ও রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কৌশলে স্বজনদের হাতে তুলে দিয়ে রামেক হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। 

স্বজন এরশাদ আলী বলেন, তারা তার বোন আনোয়ারা বেগমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী নিয়ে গেলে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, অপারেশন করাতে গিয়ে নাড়ি কেটে ফেলেছে এই রোগী বাঁচানো কঠিন। তারা কিছু ওষুধ লিখে দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে দেন, বাড়ি আশার কদিন পরেই রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়। 

নিহতের স্বামী আল-মামুন জানান, তার স্ত্রীর মহানগর ক্লিনিকের ভুল সিজারের জন্যই অকাল মৃত্যু হয়েছে। 

তিনি বলেন, তাদেরকে কোনো কথা বললে উল্টো আমাকেই নানা ধরনের হুমকি দিয়ে বলে আল্লাহ তার এভাবে মৃত্যু লিখেছেন মৃত্যু হয়েছে। কেউ কি সারাজীবন বাঁচবে। 

এবিষয়ে জানতে মহানগর ক্লিনিকের মালিক হেলান উদ্দিনের  ০১৭১১-৮৩৯৬২৩ মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে তার মিসেস পরিচয় দিয়ে বলেন, তিনি ঘুমাচ্ছেন কি সমস্যা আমাকে বলতে পারেন। 

সিজারের সময় নাড়ি কেটে ফেলায় রোগী মারা গেছে স্বজনদের দাবি এই প্রশ্নের জবাবে তিনি জানান, যে রোগী মারা গেছে তার ডিসেম্বর মাসে সিজার হয়েছে। ক্লিনিক থেকে রিলিজ হওয়ার পর মারা যান। 

ওই সিজারের রোগীর নাড়ি কেটে ফেলা হয়েছিল ব্লাড বন্ধ পর্যন্ত রোগী রাখা হয়নি কি জন্য ও শহরের ডাক্তার বলেছে ভুল করে নাড়ি কাটা হয়েছে রোগী বাচবে কিনা সন্দেহ এ বিষয়ে তিনি জানান, রোগীর পরিবারের লোকজন রিলিজ নিয়েছে ও সিজারের পর পাঁচ সাতদিন ব্লাড নামবে। তিনি আরো জানান হেলাল সাহেব ঘুম থেকে ওঠলে যোগাযোগ করতে বলছি। 

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031