ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ব্যবসায়ীদের নিয়ে হেলদি হার্ট হেলদি কিডনীজ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং ভারতের অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। রবিবার ১১ অক্টোবর বেলা ১২ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব মো: হাসেন আলী।
আলোচনা সভায় কিভাবে কিডনি ভাল রাখা যায় সে বিষয়ে আলোচনা করেন অ্যাস্টার রেনাল ট্রান্সপ্লান্টেশন ইন্সটিটিউট এর প্রোগ্রাম ডিরেক্টর ডা. সুন্দর সাংকারান এবং হার্ট ভাল রাখার বিষয়ে বক্তব্য রাখেন অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ারের ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্ট হেড ও লীড কনসালটেন্ট ডা. নভীন চন্দ্র জিএস।
প্রেসিডেন্ট ছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান শান্তন, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক গোলাম সাকলাইন ইকো, রেজাউল করিম, শাহ মো: মইনুল হকসহ অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার এর ইন্টারন্যাশনাল হেড অর্পন চ্যাটার্জি। অনুষ্ঠান সঞ্চালনা করে ইঞ্জি. আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত এস এইচ শুভ ছাড়াও রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ।


