IMG-LOGO

বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণমিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নিরাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাটহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করবে ইরান, রাষ্ট্রদূত ড. জলিল রহিমিসিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারবাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনপোরশা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভানিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাপায় ব্যাংক কর্মচারী নিহত, এলাকায় শোকের ছায়া‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> স্বাস্থ্য >> লিড নিউজ >> ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৪২৭৭৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ১৩৬,৩৯৪ জন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৯৩৬ জন ডেঙ্গু রোগী। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৪৫ জনের প্রাণহানি ঘটেছে।

বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,২৮৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে পৌঁছেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন নতুন রোগী ভর্তি হলেও এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই বিভাগে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০,৮৮৬ জন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে মোট আক্রান্ত বেড়ে ২১,৪৪৭ জনে এবং মোট মৃত্যু ৮২ জনে দাঁড়িয়েছে।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭১ জন (মৃত্যু নেই), মোট আক্রান্ত ১১,০৫২ জন এবং মোট মৃত্যু ২৯ জন।

অন্যদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যেখানে মোট আক্রান্ত ৪,৯৮০ জন এবং এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, ফলে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৭,৭১২ জনে এবং মোট মৃত্যু ৩০ জনে দাঁড়িয়েছে।

তুলনামূলক কম আক্রান্ত হওয়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্র ১৩ জন, এবং এ পর্যন্ত এই বিভাগে মোট ৯১২ জন আক্রান্ত ও ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31