IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীকুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দদোকান ভাড়ার নিয়ে বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনেবাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিংমেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডকুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহতরাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎআমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কোথায় আঘাত হানবে
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

ধূমকেতু প্রতিবেদক : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সম্মানিত সকল আজীবন সদস্যগণের সমন্বয়ে ‘বার্ষিক সাধারণ সভা-২০২৬’ এবং ফাউন্ডেশন পরিচালিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি-হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২ নভেম্বর ২০২৬ সকাল ৯:৩০ মিনিটে ফাউন্ডেশন হাসপাতালের নিজস্ব ভবনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান।

দিনব্যাপী ফ্রি-হার্ট ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগীর বিনামূল্যে ডায়াবেটিস ও ইসিজি পরীক্ষা এবং মেডিসিনসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

৩৫০ জনের অধিক আজীবন সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ফাউন্ডেশন হাসপাতালের গত এক বছরের কার্যক্রম ও অর্জনের বিবরণ এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের আর্থিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন যথাক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক জনাব খন্দকার মিজানুর রহমান খোকন ও কোষাধ্যক্ষ জনাব মোঃ মনোয়ার হোসেন (সেলিম) ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য জনাব এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর চিফ কনসালট্যান্ট অ্যান্ড ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহ সভাপতি-৫ প্রফেসর ডা. মোঃ রইছ উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর যুগ্ম সম্পাদক-১ জনাব মোঃ লিয়াকত আলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান।

সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নতকরণ, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং নিকট ভবিষ্যতে ওপেন হার্ট সার্জারি সংযোজনের মাধ্যমে হৃদরোগীদের জন্য সেবার পরিধি আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। আজীবন সদস্যদের পক্ষ হতে ফাউন্ডেশনের চিকিৎসাসেবা গ্রহণে দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা বৃদ্ধির লক্ষ্যে যাকাত অর্থসহ অনুদান সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-১ খন্দঃ এনায়েত হোসেন বাবু, সহ সভাপতি-৪ হাসনীন খালেক, যুগ্ম সম্পাদক-২ মোঃ তরিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, দপ্তর সম্পাদক জনাব মোঃ আবুল কালাম মাসুদ এবং নির্বাহী সদস্যবৃন্দ প্রফেসর ডা. মোঃ লতিফুর রহমান (অপু), ডা. মোঃ ওয়াসিম হোসেন, জনাব মোঃ সেলিম রেজা খান, ডা. মোঃ মনিরুল হক, জনাব খোন্দকার আবুল কাসেম, ডা. মোঃ গাজীউল আলম রুমী ও জনাব সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু।

এছাড়াও হাসপাতালের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর সহকারী পরিচালক ডা. মোঃ তাজমিলুর ইসলামসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রায় ৩০০ জন সম্মানিত আজীবন সদস্য উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31