IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানে কুয়ায় পড়ে শিশু মৃত্যু

আফগানে কুয়ায় পড়ে শিশু মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে কুয়ায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে উদ্ধারকর্মীরা দিন-রাত পরিশ্রম করলেও শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হতে হয়েছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ছয় বছরের শিশুটিকে কুয়া থেকে বের করে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।

দক্ষিণের জাবুল প্রদেশের শকাক গ্রামে মারা যাওয়া হায়দারের পরিবার বসবাস করে। গত মঙ্গলবার হায়দার রাস্তা থেকে পিছলে একটি সরু ৮০ ফুট গভীর গর্তে পড়ে যায়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ৮০ ফুট গভীর গর্তের নিচে পড়ে গেলেও শিশুটি সেখানে নড়াচড়া করতে পারছিল। কিন্তু স্থানীয় কয়েকজন দড়ি দিয়ে তাকে গর্ত থেকে তুলে আনার চেষ্টা করতে গিয়ে পরিস্থিতি খারাপ করে ফেলে।

দড়ি দিয়ে তুলে আনার সময় গর্তের মুখ থেকে প্রায় ৩২ ফুট নিচে শিশুটি আটকে যায়। ওই জায়গায় গর্ত আরো বেশি সরু হওয়ার শিশুটির শরীর সেখানে আটকে গিয়ে ঝুলে থাকে।

শিশুটি এমন জায়গায় আটকে যায় যেখানে উদ্ধারকর্মীরা তাকে খাবার বা পানি সরবরাহ করতে পারছিল না। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা মরিয়া হয়ে কাজ করতে থাকে।

মাটিতে আরেকটি গর্ত খুঁড়ে খুঁড়ে যতক্ষণে উদ্ধারকর্মীরা শিশুটির কাছে পৌঁছান ততক্ষণে পেরিয়ে গেছে ৩০ ঘণ্ট।

উদ্ধারকর্মীরা জানান, শুরুতে সাড়া পাওয়া গেলেও গত বৃহস্পতিবার থেকে কুয়ার ভেতর আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না।

শিশুটির বাবা কুয়ার ভেতর আটকে পড়া ছেলের সঙ্গে কথা বলেছিলেন। যেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, বাবা বলছেন, তুমি ঠিক আছো বাবা? আমার সঙ্গে কথা বলো, কান্না করো না। আমরা তোমাকে বের করে আনতে কাজ করছি। উত্তরে ছেলেটি বলে, ঠিক আছে। আমি কথা বলবো।

শুক্রবার বিকালে শিশুকে যখন গর্ত থেকে বের করে আনা হয় তখন সে অজ্ঞান ছিল এবং তার শ্বাসপ্রশ্বাস পড়ছিল না বলে বিবিসির কাছে দাবি করেন স্থানীয় একজন সাংবাদিক।

তবে জাবুল পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেন, শিশুটিকে বের করে আনার পর কয়েক মিনিট সে শ্বাস নিয়েছিল এবং সেখানে চিকিৎসক দল তাকে অক্সিজেন দিয়েছিল। কিন্তু চিকিৎসক দল যখন তাকে হেলিকপ্টারের দিকে নিয়ে যাচ্ছিল তখনই সে মারা যায়।

তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এক টুইটে বলেন, খুবই দুঃখজনক যে, শিশু হায়দার আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31