IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> ইরানের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা সৌদির

ইরানের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা সৌদির

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় সরাসরি বৈঠকে বসার পরিকল্পনা করছে রিয়াদ। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

জার্মানিতে অনুষ্ঠিত ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরব আগ্রহী যা দুই দেশের স্বার্থ রক্ষা করবে। ফলে আমরা শুধুমাত্র রাজনৈতিক অচল অবস্থার অবসানে আগ্রহী নই বরং আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।”

তিনি বলেন, পঞ্চম দফায় ইরানের সঙ্গে সরাসরি আলোচনার সময়সূচি ঠিক করার চেষ্টা করছে রিয়াদ।

তিনি আরও বলেন, তেহরান-রিয়াদ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরব এবং তার প্রতিবেশীদের বিভিন্ন ইস্যুতে অগ্রগতি প্রয়োজন হবে।

সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানের সৌদি দূতাবাসে একদল লোক হামলা চালায়। ২০১৬ সালের জানুয়ারি মাসে ওই হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।

গত সাত বছর ধরে ইরানের বিষয়ে সৌদি আরব পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেছে। তবে সাম্প্রতিক সময়ে রিয়াদ তার অবস্থানে পরিবর্তন এনেছে।

এপ্রিল মাস থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এ দুই গুরুত্বপূর্ণ দেশ ইরাকে চার দফা বৈঠক করেছে তবে এখনো সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয় নি। গত বছরের প্রথম দিক থেকে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহের কথা প্রকাশ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31