IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> খায়রুল ইসলাম র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান

খায়রুল ইসলাম র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান

ধূমকেতু নিউজ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। তিনি সদ্য বিদায়ী লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন। সারওয়ার পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন দায়িত্ব গ্রহণ করেন খায়রুল ইসলাম। এর আগে তিনি র‍্যাব-১২ এর অধিনায়ক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তার গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মুহাম্মদ খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সঙ্গে কাজ করেছে। এছাড়াও সমাজের নানা অপরাধ দমন সংক্রান্ত অভিযানে খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। এছাড়া উগান্ডা, যুক্তরাজ্য, ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে গমন করেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সেটি নিয়ন্ত্রণেও নিজের অধীনস্থ ফোর্সকে করোনামুক্ত রাখতে খায়রুল ইসলামের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। লকডাউন, হোমকোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণেও তার ছিল অনন্য ভূমিকা।

তার উদ্যোগে ব্যাটালিয়নে কর্মরত সব র‌্যাব সদস্যকে সুরক্ষাসামগ্রী দেওয়ার পাশাপাশি তার দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারণের মধ্যেও এসব সামগ্রী বিতরণ করা হয়। তার নির্দেশক্রমে জনসমাগম স্থানে বেশ কয়েকটি জীবাণুমুক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়। এছাড়াও দুর্গত মানুষের সহায়তায় তিনি খাদ্যসামগ্রীসহ ত্রাণ তৎপরতা পরিচালনা করেছেন।
এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31