IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> রাশিয়ার ওপর উয়েফার নিষেধাজ্ঞা বহাল

রাশিয়ার ওপর উয়েফার নিষেধাজ্ঞা বহাল

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার ফুটবলের ওপর দেয়া উয়েফার নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।

এর আগে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে হামলা করার চারদিনের মাথায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা।

উয়েফা এবং ফিফার দেয়া এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসের কাছে আপিল করে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। মঙ্গলবার (১৫ মার্চ) সেই আপিলের রায়েই উয়েফার দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখা হয় সিএএসে।

২৮ ফেব্রুয়ারি দেয়া উয়েফা আর ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়ে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়া। ফিফা বিশ্বকাপ থেকে ছেলেরাই শুধু নয়, ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ে রাশিয়ার নারী ফুটবল দলও।

এরপর গত ৩ মার্চ আরএফইউ এক বিবৃতিতে জানায়, উয়েফা আর ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসে আপিল করা হবে। সংস্থা দুটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করার কথাও জানানো হয়েছিল।

তবে সিএএসের এই রায় শুধুমাত্র উয়েফার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফিফার দেয়া নিষেধাজ্ঞা বাতিল করতে এখনও চেষ্টা চলমান রাশিয়ার।

আরএফইউ ফিফার দেয়া নিষেধাজ্ঞা বাতিল করাতে সক্ষম হলে ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলার সুযোগ পাবে তারা। তবে প্লে-অফে রাশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড আগেই অস্বীকৃতি জানিয়েছে তাদের বিরুদ্ধে খেলতে। আবার এই ম্যাচে জিতলে সুইডেন বা চেক রিপাবলিকের বিরুদ্ধে খেলতে হবে রাশিয়াকে। এই দুই দলও রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে আগেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31