IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে খামারীদের মাঝে এনএটিপি প্রকল্পের মালামাল বিতরণ

গোদাগাড়ীতে খামারীদের মাঝে এনএটিপি প্রকল্পের মালামাল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এনএটিটি প্রকল্পের আওতায় প্রাণীসম্পদ দপ্তরের খামরীদের মাঝে প্রদর্শনীর মালামাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ-ওও প্রজেক্ট (এনএটিপি-২) গোদাগাড়ী উপজেলার ০৯টি ইউনিয়নের প্রতিটিতে ৩টি করে কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) রয়েছে যারা সমবায় কার্যক্রমের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রকল্প কতৃক কার্যক্রমের আওতায় রয়েছে প্রশিক্ষণ প্রদান, নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বিনামূল্যে টিকা প্রদান, বিনামূল্যে কৃমিনাশক ঔষধ প্রদান, গাভীর বন্ধ্যাত্ব দূরীকরন ক্যাম্পেইন, বিভিন্ন প্রকার প্রদর্শনী প্রদান, এক্রাপোজার ভিজিট, সিআইজি নন-সিআইজি খামারী সমাবেশ মাঠ দিবস পালন সহ আরও নানাবিধ কার্যক্রম।

প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২০-২১ অর্থ বছরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক ০৯ টি গাভীপালন সিআইজি, ০৮ টি গরু হৃষ্টপুষ্টকরণ সিআইজি, ০১ টি মুরগি পালন সিআইজির মোট ১৮ জন নির্বাচিত খামারীদের মাঝে গোখাদ্য, চিটাগুড়, ভিটামিন মিনারেল প্রিমিক্স, কৃমিনাশক বড়ি, ভ্যাকসিন, মুরগির ঘর ও খাদ্য, সাইনবোর্ড, রেজিস্টার খাতা, কলম এবং ব্রিফিং ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ভেটেরিনারি সার্জন ডাঃ সম্পা রানী দাস, ডাঃ নার্গীস জাহান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মোঃ মিজানুর রহমান সহ গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ডাঃ সুব্রত কুমার সরকার বলেন, ‘‘গোদাগাড়ী উপজেলার সকল খামারীদের প্রাণিসম্পদের উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,গোদাগাড়ী নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে”।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, প্রান্তিক খামারীদের উন্নয়নে এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদেরকে গবাদিপশু লালন পালনে আরও উদ্যেগী হওয়ার মাধ্যেমে দারিদ্রতা দূরীকরনে ভুমিকা রাখার জন্য। খামারীদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নার্গীস জাহান বলেন, প্রকল্পের লক্ষ্য উদ্দ্শ্যে পূরনে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বরাদ্দ ঘাস চাষ প্রদশর্নী ও ছাগল পালন সিআইজিতে মাচা সহ প্রদশর্নী প্রদান করা হয়।

করোনার প্রাদুর্ভাব কালীন সময়েও খামারীদের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি অব্যাহত রাখাসহ উৎপাদিত দুধ, ডিম ও মাংস বাজারজাতকরণের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঠিক রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, গোদাগাড়ী ও এনএটিপি-২ প্রাণিসম্পদ অঙ্গ পরিবার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31