IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩জন ডাকাতকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া (গাবতলী) এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে দুইটি ধারালো রামদা, একটি ধারালো হাসুয়া ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলা ফারাদপুর গ্রামের মৃত মন্টু বসির খাঁর ছেলে মোঃ রেজাউল ইসলাম (৫৫), একই উপজেলার চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে
মোঃ রিমন হোসেন (২৫) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার মোঃ বাবু মিয়ার ছেলে
মোঃ সাগর (৩০)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে গাবতলী বাজারস্থ রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসান। এসময় রাত ১২টার দিকে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছিল। সেই পিকআপ রাউতাড়া পৌঁছিলে পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দেয়। এসময় পিকআপের ড্রাইভার গাড়ি বন্ধ করে দিলে ১২-১৩জন ডাকাত গাড়ি থেকে নেমে দিক-বিদিক পালানোর চেষ্টা করে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ৩জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এই ডাকাত দল পিকআপযোগে নিয়ামতপু ও নাচোল উপজেলার সীমান্ত এলাকা ধানসুরার দিকে ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান nঅব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31