ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “বৃহত্তর ময়মনসিংহ আন্তঃজেলা ক্রিকেট টুর্ণামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন জামালপুর জেলা সমিতি এবং রানারআপ হয়েছে শেরপুর জেলা সমিতি।
বুধবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, জামালপুর টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। পরে শেরপুর জেলা সমিতি ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। জামালপুর ১১ রানে শেরপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হয় জামালপুরের আন্তরিক রহমান হৃদয় এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয় শেরপুরের রকি।
এসময় প্রধান অতিথি ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক।
খেলার উদ্বোধন করেন, চারুকলা অনুষদের অধ্যাপক ড. মোস্তফা শরীফ আনোয়ার।
বিশেষ অতিথি ছিলেন, আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক হাবিবুর রহমান, চারুকলা অনুষদের অধ্যাপকে ড. এস এম জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন, রামেক ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা. এ কে এম আসাদ পলাশ, ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ফারুক আহমেদ।


