IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> রুয়েটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন

রুয়েটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস।

সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রুয়েটে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০ টায় প্রশাসনিক ভবন থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুস্পস্তব অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। এছাড়া শিক্ষক সমিতি, কর্মকতা সমিতি রুয়েট, কর্মচারী সমিতি এবং বিভিন্ন হল, বঙ্গবন্ধু কর্মকর্মকর্তা পরিষদ, রুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্তর সংলগ্ন স্থানে সকাল ১০:২০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

এরপর সকাল সাড়ে ১০ টায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বেলা ১১ টায় প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম দিবস উপলক্ষে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। এরপর এই মহতি দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত।

আরো বক্তব্য রাখেন, রুয়েট শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন, ডেপুটি রেজিস্ট্রার রোকনুজ্জামন, ছাত্রলীগ রুয়েট শাখার সহ সভাপতি আহমেদ লতিফ ও এম.এম. হায়দার তমাল, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন শুভ প্রমুখ।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-ছাত্রকল্যাণ পরিচালক মামুন-আর-রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল, আইপিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুর রহমান, ছাত্রকল্যাণ উপ-পরিচালক আবু সাঈদ, কর্মকর্তা সমিতি আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী প্রমুখ।

বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোষ্ট, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31