IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘আ.লীগ মানুষের অধিকার কাড়ার উদ্যোগ নিয়েছে’

‘আ.লীগ মানুষের অধিকার কাড়ার উদ্যোগ নিয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, মানুষের অধিকার কেড়ে নেয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। আর মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে বেগম খালেদা জিয়ার দল, শহীদ জিয়াউর রহমানের দল, তারেক রহমানের দল, গণমানুষের দল বিএনপি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহসহ দলের অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, এখন দেশের জাতীয় সংকট হচ্ছে, স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াই। দেশে এখন জাতীয় সংকট হচ্ছে, গণতন্ত্রের প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি সংঘাত না। আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, আর বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব সময় প্রস্তুত থাকবেন। যেকোনো একটা ঘটনা থেকে পরিবর্তনের সূচনা আসবে। যেকোনো ঘটনার মধ্য দিয়ে পরিবর্তন আসবে।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরতন্ত্রের পক্ষে সব সময় খারাপরা থাকে, আর ভালোর পক্ষে গণতন্ত্র। সেজন্য আমরা যারা লড়াই করছি ভালোর জন্যেই করছি। খালেদা জিয়া কারাগারে কষ্ট করছে কীসের জন্য? গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আজ তারেক রহমান বিদেশে নির্বাসন জীবনযাপন করছে কেন? মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মানুষের জন্য।

দুদু বলেন, আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। জায়গায় জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। আর ধর্ষণের যেন মহোৎসব শুরু হয়েছে। এই সমস্ত ঘটনার বিরোধিতা করে বিএনপি। এগুলোর বিরোধিতা করেন খালেদা জিয়া, তারেক রহমানের দল।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান,জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31