IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী আক্কাস আলী (৪০) কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিতি ছিলেন।

আক্কাস আলী মোহনপুর উপজেলার হাজারপাড়া গ্রামে বাসিন্দা। তিনি উপজেলার মহিষকুন্ডি দাখিল মাদ্রাসার ক্বারিয়ানা শিক্ষক ছিলেন। স্ত্রী হত্যার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। রায় ঘোষণার পর পুলিশ তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

রাজশাহীর জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি আসাদুজ্জামান মিঠু জানান, যৌতুকের দাবিতে এই খুনের ঘটনা ঘটেছিল। মাদ্রাসা শিক্ষক আক্কাস আলী তার স্ত্রী ফরিদা বিবিকে প্রায়ই যৌতুকের দাবিতে নির্যাতন চালাতেন। ২০১৩ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় আক্কাস তাকে গলা কেটে হত্যা করেন। ফরিদা বিবি একটি এনজিও পরিচালিত স্কুলের শিক্ষক ছিলেন। এ ঘটনায় ওই দিনই ফরিদার ভাই মামুনার রশীদ আক্কাসের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ আক্কাসকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কারাগারে আটক ছিলেন। এই মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে গতকাল মঙ্গলবার তাকে মৃত্যুদন্ড দেন আদালতের বিচারক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930