IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> পবায় বৃদ্ধর বাড়ি আগুনে পোড়ানোর অভিযোগ

পবায় বৃদ্ধর বাড়ি আগুনে পোড়ানোর অভিযোগ

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৩নং নবগঙ্গা ওয়ার্ডের হাড়–পুর এলাকায় এক বৃদ্ধার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে কে বা কারা এই বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। তবে এ আগুনে অল্পের জন্য বেঁচে গেছেন বৃদ্ধ ফকির মোহাম্মদ ও তার স্ত্রী।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বৃদ্ধর বসতবাড়িটির জমি নিয়ে তার অংশিদারদের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এরই জের ধরে বাড়িটি পুড়িয়ে দেয়া হতে পারে। ঘটনার পর রাতেই কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ফকির মোহাম্মদ দীর্ঘ চল্লিশ বছর যাবৎ হাড়–পুর মোড়ের কাছে ৫শতক জমির উপর টিনের চালা ও বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছিলেন। তার দুই ছেলে সালাহ উদ্দিন ও আলাউদ্দিন অন্যত্র থাকেন। কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা বৃদ্ধ ফকিরের ঘরে আগুন লাগিয়ে দেয়। বৃদ্ধ ফকির ও তার স্ত্রী ওই ঘরেই রাতে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি স্বামী স্ত্রী জানতে পেরে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশিদের ডাকা ডাকি করেন। কিন্তু এরই মধ্যে আগুনে বৃদ্ধর ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান বৃদ্ধ তার স্ত্রী।

জানা গেছে, বৃদ্ধ ফকির মোহাম্মাদ যে বাড়িতে বসবাস করছিলেন ওই জায়গার বেশ কয়েকজন অংশিদার রয়েছে। মূলত তার চাচাতো ভাইয়েরা ওই জায়গার কিছু অংশ ভাগ পান। এ নিয়ে কাশিয়াডাঙ্গা থানায় বাচ্চু নামে বৃদ্ধর চাচাতো ভাই একটি অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দুইপক্ষকে থানায় ডেকে পাঠান। তবে বৃদ্ধ ফকিরের পক্ষে গত বুধবার শালিসী বৈঠকে কেউ উপস্থিত ছিলেন না। ওই জায়গার অংশ দাবিদার বৃদ্ধ ফকিরের চাচাতো ভাই বাচ্চু, অপর চাচাতো ভাই নজু ও নকির থানায় উপস্থিত ছিলেন। সেখানে থানা পুলিশ তাদের জানায়, যেহুত জায়গাটি নিয়ে মামলা রয়েছে সেহুত কেউ সেখানে দখল করতে যেতে পারবে না। এমনকি ওই জায়গা থেকে বৃদ্ধ ফকির মোহাম্মাদকেও উচ্ছেদ করা যাবে না। কিন্তু শালিসের দুইদিন যেতে না যেতে বৃদ্ধর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

কিন্তু বৃদ্ধর চাচাতো ভাইয়েরা বলছেন, বৃদ্ধ ফকির মোহাম্মাদ জায়গাটির দখল ছেড়ে না দেয়ার জন্য নিজেই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

বৃদ্ধর বড় ছেলে সালাউদ্দিন জানান, রাতের আধাঁরে কে বা কারা আগুন দিয়েছে তা আমরা জানিনা। তবে যারা জমি দখল নেয়ার জন্য থানা পুলিশ করছে তারাই লোক দিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এব্যাপারে ৩নং নবগঙ্গা ওয়ার্ডের সদস্য বাবর আলী জানান, বৃদ্ধর বাড়িতে যারাই আগুন দিক না কেনো বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন। কারণ বাড়ির উপর হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন রয়েছে। আগুন বিদ্যুতের লাইনে লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এছাড়াও বৃদ্ধ ও তার স্ত্রীও পুড়ে মারা যেতে পারতো। তিনি বলেন, ফাঁসানোর জন্য বৃদ্ধর বাড়ি তৃতীয় পক্ষের লোকজন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কারা বাড়ি পুড়িয়ে দিয়েছে সুষ্ঠু তদন্ত করে বের করার দাবি জানান তিনি।

এব্যাপারে কাশিয়াডাঙ্গা থানার এএসআই ধনঞ্জয় জানান, একদিন আগেও ওই জায়গাটি নিয়ে থানায় বসা হয়েছিল। কিন্তু একদিন পরই বাড়িটি পুড়িয়ে দেয়া হয়েছে। বিষয়টি রহস্যজনক। তবে বৃদ্ধর বাড়ি পোড়ানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31