ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা ফের শুরু।
বুধবার (৬ এপ্রিল) সফররত খুলনা জেলা ৬ উইকেটে হারায় নেত্রকোনা জেলাকে।
টসে হেরে নেত্রকোনা ব্যাটি করতে নেমে ৩৪.৫ ওভারে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ১১১ রান। দলের পক্ষে আশরাফুল আলম ৩৪ বলে ১৪, রাসেল মাহমুদ ৪২ রানে ২৩ ও ইসাত ইসতিয়াক ২৫ বলে ১৮ ও আসিফ মাহমুদ ২৪ বলে ১৬ রান করেন।
বিপক্ষে সুজাত হাসান ৩৬ রান খরচায় ৪টি.বিশ্বনাথ হালদার ২৬ রান খরচ্য়া ৩টি উইকেট নেন। জবাবে খুলনা জেলা ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ৪ উইকেট খুইয়ে সংগ্রহ করে ১১২ রান।
দলের পক্ষে মোসাদ্দেক রাহি ৫৪ বলে ৩৯রান করেন।
এছাড়াও সাজ্জাদ সোহাগ ৬২ বলে ৪৭ রানে ও আসিকুজ্জামান ৩৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকে। বিপক্ষে দলের পক্ষে ইফতিয়ার ওয়াহিদ ২৭ রান খরচায় ২টি উইকেট নেন।


