ধূমকেতু প্রতিবেদক : মাদকে না বলি, বই হোক বন্ধু উন্নত দেশ ও জাতি গড়ি। উন্নত বিশ্বের আলোকে নিদেজের তৈরি করি। মাদক মুক্ত সমাজ বির্নিমাণে পাঠক তৈরির লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নিউ গভঃ ডিগ্রী কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
উন্নত বিশ্বের মানুষের আদলে নিজেদের তৈরি করতে একমাত্র সাহায্য করতে পারে বই। কেননা বই ছাড়া কোনো মানুষ আলোকিত হতে পারেনা বলে প্রধান অতিথি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি আরও বলেন, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, চোর ডাকাত মুক্ত সমাজ নির্মাণ করতে বড় ভূমিকা রাখতে পারে বই ফলে ছাত্র ছাত্রী দের বই পড়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, ডি.সি বোয়ালিয়া সাজিদ, নিউ গভঃ ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মতিউর রহমান, এডিসি বোয়ালিয়া তৌহিদ আরিফ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ কালাচাঁদ শীল। তিনি বলেন, করোনা মহামারীর এই কঠিন সময়ের পর আবার ছাত্র ছাত্রীরা নিজ প্রতিষ্ঠানে ফিরেছে এবং তারা সুষ্ঠু নাগরিক হয়ে উঠবে ভবিষ্যতে এই বইয়ের পাঠক হলে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক (সেন্ট্রাল) তানভির ইসতিয়াক, কলেজ শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আলী হায়দার, সভাপতি জান্নাত আজাদ প্রমুখ।


