IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর আয়োজন করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে হুমকি প্রদানকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকাররের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলার সাধারণ সম্পাদক অসিত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নগর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. শরৎ চন্দ্র সরকার, জেলার সাধারণ সম্পাদক অম্বর সরকার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, নগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, কার্তিক হালদার, মিলন সরকার, সনাতন বিদ্যার্থী সংসদ রাজশাহীর সমন্বয়ক রনি সরকার, ইস্কন রাজশাহী কেন্দ্রের অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস, রাজশাহী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, ছাত্র ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক রুদ্র ধর, সাংস্কৃতিক কর্মী কামারউল্লাহ সরকার, সম্মিলিক সাংস্কৃতিক জোটের সমন্বয়ক দিলীপ ঘোষ, অরুপ কুমার ভৌমিক, মনিরুজ্জামান উজ্জ্বল, ছাত্রনেতা তামিম সিরাজী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31