ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন শতাধিক।
শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম প্রধান এই ক্রামাতরস্ক। ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে এর অবস্থান।
দোনেতস্কের গভর্নর বলেন, হামলার সময় রেলস্টেশনে হাজার হাজার মানুষ অবস্থান করছিলেন। তারা অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছিলেন।
ইউক্রেনের রেল বিভাগের প্রধান বলেন, অন্তত দুটি রকেট এসে রেলস্টেশনে আঘাত হানে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news