IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> টপ নিউজ >> প্রবাস >> পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা

পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে-সহ দেশের আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সরকারি জার্নাল জানিয়েছে যে, এই জোট রাশিয়ার নেতা ভাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা এবং আরো ২১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই নিষেধাজ্ঞার আওতায় এসব ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে এবং তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার যেসব গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা রয়েছেন তারা হলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনশেনকভ, রাশিয়ার স্বারব্যাংকের প্রধান হারম্যান গ্রেফ, ধনকুবের দেরিপাসকা, বিপুল ধন সম্পদের অধিকারী রোটেনবার্গ পরিবারের কয়েকজন সদস্য এবং পূর্ব ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক প্রশাসনের সদস্য।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেসেপ বোরেল এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, “আমরা আবারো রাশিয়ার রাজনীতি, বাণিজ্য এবং প্রোপাগান্ডা অ্যাক্টিভিস্টদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনছি। এর পাশাপাশি অর্থনৈতিক, সামরিক শিল্প সংক্রান্ত এবং পরিবহন খাতের লোকজনও রয়েছে।”

পুতিনের দুই মেয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত বলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে- এমন দাবি করছে ইউরোপীয় ইউনিয়ন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728