IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> দেশে ফিরলেই নওয়াজকে গ্রেপ্তারের নির্দেশ চেয়ে আবেদন

দেশে ফিরলেই নওয়াজকে গ্রেপ্তারের নির্দেশ চেয়ে আবেদন

ধূমকেতু নিউজ ডেস্ক : ঈদের পর পাকিস্তানে ফেরার গুঞ্জন রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। এর মধ্যে নওয়াজের নামে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু ঠেকাতে এবং পাকিস্তানে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিতে একজন আইনজীবী আদালতের দ্বারস্থ হয়েছেন।

বৃহস্পতিবার নওয়াজের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে এ সংক্রান্ত পিটিশন দায়ের করেন নাইম হায়দার পানজুথা নামের ওই আইনজীবী। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী শাহবাজের নির্দেশে তার ভাইকে (নওয়াজ শরীফ) একটি কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হচ্ছে মিডিয়ার এমন রিপোর্ট তুলে ধরে তিনি পিটিশনটি করেন। শোনা যাচ্ছে, আদালত পিটিশনটি গ্রহণ করেছে, এটির শুনানির হবে।

আইনজীবী নাইম হায়দার পানজুথা বলেন, ‘নওয়াজ একজন আদালত পলাতক, তিনি দুর্নীতির মামলায় বিজ্ঞ এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছেন। এটি আইনের লঙ্ঘন, বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস এবং একজন আসামিকে কূটনৈতিক পাসপোর্ট দিলে তা জাতির জন্য অপমানজনক হবে।’

উল্লেখ্য, দুর্নীতির মামলায় অভিযুক্ত নওয়াজ অসুস্থতার কারণ দেখিয়ে ২০১৯ সালের নভেম্বর মাস থেকে লন্ডনে বসবাস করছেন। চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য দেশ ছাড়ার অনুমতি দিয়েছিল লাহোর হাইকোর্ট। ওই সময় শাহবাজ শরীফ তার ভাই নওয়াজ শরীফের জামানত নিয়েছিলেন যে, নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরবেন নওয়াজ। পরে অবশ্য চিকিৎসার জন্য সময় বাড়াতে আবেদন করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31