IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নেতাকে জুতাপেটার ঘটনায় নারীসহ ৪ জনের নামে মামলা

নেতাকে জুতাপেটার ঘটনায় নারীসহ ৪ জনের নামে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সেই নেতাকে বিবস্ত্র অবস্থায় নারীর জুতাপেটার ঘটনায় চারজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি।

তিনি জানান, বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত রোববার বাদী হয়ে বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলাটি করেন।

এ মামলায় নারীসহ চারজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন— মো. আতিকুর রহমান সগীর (পাইপ সগীর), লিপি আক্তার রিমা, জাকির ফকির, মো. জাহিদ।

সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে জিম্মি করে চাঁদা আদায় করার অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এ মামলাটি করা হয়েছে।

মামলার বাদী মো. শাহ আলম জাকির বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ বিষয়ে বাদী শাহ আলম অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি বিভিন্ন সময়ে লোকজনকে সরকারি-বেসরকারি নানা ধরনের সহায়তা পেতে সহযোগিতা করে আসছি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুঠোফোনে কল করে আসামি লিপি আক্তার রিমা নিজেকে অসহায় দাবি করে আমার কাছে সহায়তা চায়। আমি তাকে সহায়তার আশ্বাস দিই এবং মাঝে মাঝে ফোনে কথা হয়।

গত ৭ এপ্রিল বিকালে রিমা আমাকে ফোন করে সাক্ষাতে কথা বলতে বরগুনা পৌর শহরের ধানসিঁড়ি সড়কে এক নিকটাত্মীয়ের বাসায় আসতে বলেন। ওই দিনই তারাবি নামাজ শেষ করে রাত সাড়ে ৯টার দিকে ধানসিঁড়ি সড়কের বাসায় গেলে সেখানে কয়েকজন অপরিচিত ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে আমাকে মারধর এবং একপর্যায়ে রিমা জুতাপেটা করে। এসব দৃশ্য মুঠোফোনে ধারণ করে। পরে ওই ব্যক্তিরা আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি আরও জানান, চাঁদার টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে আমার ছেলের মাধ্যমে আসামিদের ৬০ হাজার টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে চলে যাই। ঘটনার একদিন পর রিমা কল করে বাকি টাকা চায়। পরে টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি বলেন, মোটা অঙ্কের চাঁদা আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে ভিডিও ব্লাকমেইলিং করা হয়েছে। এ ঘটনায় তিনি আদালতের কাছে বিচার প্রার্থনা করেছেন।

এদিকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহ আলমের বিরুদ্ধে গত ১২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ করেন এবং শনিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31