IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দাম
Home >> জানা-অজানা >> হায়া সোফিয়ার বাসিন্দা ‘গ্লি’ আর নেই

হায়া সোফিয়ার বাসিন্দা ‘গ্লি’ আর নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের আলোচিত হায়া সোফিয়ার বিখ্যাত বাসিন্দা ‘গ্লি’ আর নেই। গ্লি নামের ১৬ বছর বয়সী বিড়ালটি বেসরকারি পশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার বিড়ালটির নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয় বলে জানায় ডেইলি সাবাহ। এদিকে ‘গ্লি’র মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া।

নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেন, ‘গ্লিকে হারিয়ে আমি মর্মাহত। গত ২৪ সেপ্টেম্বর থেকে বেসরকারি পশু হাসপাতাল লেভেন্তে চিকিৎসাধীন ছিল হায়া সোফিয়ার গ্লি। তবে সে বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আমরা তোমাকে ভুলবো না গ্লি।’

দর্শনার্থীদের প্রিয় হয়ে উঠে ধূসর রঙের শরীর ও সবুজ জ্বলজ্বলে চোখের গ্লি। গত ২০০৯ সালে হায়া সোফিয়া পরিদর্শনে এসে ‘গ্লি’র সঙ্গে ছবি তোলেন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তখন এটি জাদুঘর ছিল।

জাদুঘরে রূপান্তর করার আগে হায়া সোফিয়া মসজিদ ছিল। চলতি বছর এটিকে ফের মসজিদে রূপান্তর করা হয়। মসজিদে রূপান্তর করার পরও ‘গ্লি’ হায়া সোফিয়ায় থাকবে বলে তখন তুর্কি কর্তৃপক্ষ জানায়।

এই বিড়ালটি অনেক বিখ্যাত হয়ে গেছে। এখানে আরো বিড়াল আছে, তবে সেগুলো এতটা বিখ্যাত নয়।

গত ১৬ বছর ধরে ‘গ্লি’ হায়া সোফিয়ায় বসবাস করে আসছিল। তারকা খ্যাতি পাওয়া হায়া সোফিয়ার বিড়ালটির ইনস্টাগ্রামে ১ লাখ ৩ হাজার ফলোয়ার রয়েছে। তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি চার বছর ধরে চালান উমুত বাহচেচির নামের এক ব্যক্তি।

উল্লেখ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতি সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে ষষ্ঠ শতাব্দীতে আয়া সোফিয়া নির্মিত হয়। ওই সময় এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। এরপর ১৪৫৩ সালে ইস্তাম্বুল ওসমানী খেলাফতের দখলে গেলে একে মসজিদে পরিণত করেন বিজেতা সুলতান মাহমুদ ফাতিহ।

ওসমানী খেলাফতের বিলুপ্তি হলে ১৯৩৪ সালে মুস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিক্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। তবে এটি এখন ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31