ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে পোরশা সরকারি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
গোল শূণ্য খেলাটি শেষ হওয়ায় ট্রাইবেকারে প্রথম অবস্থায় সমতা থাকলেও ২য় ট্রাইবেকারে ঘাটনগর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে তেতুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জামিল সরকার।
ইউএনও নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার।
আরও উপস্থিত ছিলেন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ কর্মকর্তাবৃন্দ।


