IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> প্রবাস >> সেভেরোদনেৎস্কে বিপাকে ইউক্রেনীয় সেনারা

সেভেরোদনেৎস্কে বিপাকে ইউক্রেনীয় সেনারা

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরের রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে। পূর্ণ নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে দুই পক্ষ। ইতোমধ্যে শহরটির ৭০ শতাংশ এলাকাই নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তারা শহরের কেন্দ্রস্থল থেকে তাড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সৈন্যদের।

শহরটির চারদিকেই খণ্ডযুদ্ধ চলছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে দোনেৎস্কের একজন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী সামরিক নেতা এদুয়ার্ড বাসুরিন বলেছেন, সেভেরোদনেৎস্কে যে ইউক্রেনীয় সৈন্যরা আছে, তাদের সামনে বিকল্প হচ্ছে— ‘হয় আত্মসমর্পণ নয় মৃত্যু।’

রবিবার রুশরা সেভেরোদনেৎস্ক ও লিসিচানস্ক শহরের মধ্যে সংযোগকারী তিনটি সেতুর দুটিই উড়িয়ে দিয়েছে। এখন তৃতীয় সেতুটি ধ্বংস করার জন্য রুশ বাহিনী প্রচণ্ড গোলাবর্ষণ করে যাচ্ছে। সেটি করতে পারলে সেভেরোদনেৎস্ক ইউক্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

তবে রুশপন্থি মিলিশিয়া নেতা বাসুরিন দাবি করেছেন যে, তৃতীয় সেতুটিও এর মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে; কিন্তু বিবিসি তা নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের সরকারও এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলেনি।

সেভেরোদনেৎস্কের গভর্নর বলেছেন, সম্ভবত আজকের মধ্যেই রুশরা পুরো শহরটি দখল করার চেষ্টা করবে। শহরটির কেন্দ্রস্থল থেকে ইউক্রেনের সৈন্যদের তাড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে তাদের অবস্থানগুলোর ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, সেভেরোদনেৎস্কের ৭০ শতাংশ এলাকাই এখন রুশ নিয়ন্ত্রণে।

তিনি আরও জানান, বিশেষ করে শহরের আজোট নামের একটি রাসায়নিক শিল্পকারখানার ওপর প্রচণ্ড গোলাবর্ষণ করা হচ্ছে, যেখানে প্রায় ৫০০ বেসামরিক লোক আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ৪০ শিশু রয়েছে। কিন্তু প্রচণ্ড গোলাবর্ষণের কারণে তাদের উদ্ধারের কোনো চেষ্টা করা যাচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার বাহিনী প্রতি মিটার মাটির জন্য লড়াই করে যাবে এবং তিনি আধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের একজন সামরিক প্রতিনিধি এদুয়ার্ড বাসুরিন বলেছেন, সেভেরোদনেৎস্কে যে ইউক্রেনীয় সেনারা আছেন, তাদের অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, নয়তো মরতে হবে।

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইউক্রেনের সৈন্যরা এ শহর থেকে বের হতে পারবে না। কারণ সবশেষ সেতুটিও এর মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে।

যদিও তৃতীয় সেতুটি ধ্বংসের এই দাবি বিবিসি নিশ্চিত করতে পারেনি এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের দিক থেকেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31