IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> মোহনপুরে পুকুর খননের সময় চাঁদা দাবির অভিযোগ

মোহনপুরে পুকুর খননের সময় চাঁদা দাবির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল ছুট বিলের পতিত, নীচু ও অনাবাদি জমিতে পুকুর খনন করতে গিয়ে এলাকার এক প্রভাবশালীর বাধার মুখে বন্ধ রয়েছে খনন কাজ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রভাবশালী ব্যক্তি উপজেলার খাড়ইল গ্রামের মৃত জহির মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন। প্রতিকার চেয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভুগী জমির মালিক একই এলাকার আলাউদ্দিন খাঁন। বর্তমানে বাঁধার সম্মখীন হয়ে দিশেহারা জমির মালিক।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, মোহনপুর উপজেলার ধামিনপাড়া গ্রামের মৃত দবির খাঁনের পুত্র আলাউদ্দিন খাঁনসহ ৬ ভাই এর একই এলাকার মীরপুর মৌজার জেএল নং ৩২৬, দাগ নং ১, বিল শ্রেণীর ১৪ বিঘা জমি রয়েছে। উল্লেখিত ওই ডোবা জমিতে কখনোই কোন ধরনের চাষাবাদ করা সম্ভব হয়না। এতে দীর্ঘদিন অনাবাদি থাকায় মাছ চাষের লক্ষে পুকুর খনন করতে গেলে পার্শের খাড়ইল গ্রামের মৃত জহির মন্ডলের ছেলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে ৬ জনের একটি দল পুকুর খননে বাঁধা প্রধান করেন। অন্যথায় তারা মাসোহারা দাবি করেন। ওই নেতার দাবী পূরণ করতে ব্যর্থ হলে তার বাহিণী লেলিয়ে দিয়ে ভেকু গাড়ি (এক্সেভেটর) ভাংচুরসহ কাজ বন্ধ করে দেন।

ভোক্তভুগি জমির মালিক আলাউদ্দিন খাঁন বলেন, আমাদের পৈতিক অনাবাদি ও পতিত জমিতে পুকুর খনন করতে গেলে খাড়ইল গ্রামের মৃত জহির মন্ডলের ছেলে ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের হাইব্রিড নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন এসে আমার নিকট কিছু মাসোহারা দাবী করেন। তাদের চাহিদা পূরণ করতে না পারায় সন্ত্রাসী কায়দায় গাড়ি ভাংচুর করে আমার পুকুরের কাজ বন্ধ করে দেন। এঘটনায় গত ১৬ জুন মোহনপুর থানায় আমজাদ হোসেনসহ মোট ৬ জন কে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে আমজাদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে, তা আমি শুনেছি। আমি অত্র এলাকার আওয়ামী লীগের নেতা। আমি এ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী না। তবে আমি ঘটনাটি ঘটায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31