ধূমকেতু প্রতিবেদক : কয়েক দিন বিরতীর পর ফের শুরু হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগ।
মঙ্গলবার (৫ জুলাই) অনুষ্ঠিত খেলায় আমবাগান ক্লাব ও শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ১-১ গোলে ড্র করে।
আমবাগানের মৃদুল পেনাল্টির মাধ্যমে ৩মিনিটের মাথায় গোল করে যাত্রা শুরু করে। কিন্তা ধরে রাখতে না পারায় শহীদ শামসুল স্মৃতির খেলোয়াড় শ্রী দিবস কুমার খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে।
ফলে ১-১ গোলে ড্র হয়। দিনের অন্য খেলায় আনার স্মৃতি সংসদ ৪-২ গোলে শহীদ জিয়াবুল স্মৃতিসংঘকে হারায়। বিজয়ী দলের পক্ষে রাহিম ২টি, রনি ও সিফাত ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে রুমি ও মাহফুজ ১টি করে গোল করেন।


