IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

বৃষ্টির কারণে এই ম্যাচ শুরু হয়েছে দুই ঘণ্টা দেরিতে। তাতে কমে গেছে খেলার দৈর্ঘ্যও, ম্যাচ হবে ৪১ ওভারে। প্রতি ইনিংসে এক জন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৯ ওভার, ৪ জন করতে পারবেন সর্বোচ্চ ৮ ওভার করে।

গায়ানায় কার্টেল ওভারের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছেন বাংলাদেশি বোলাররা। মিরাজ-শরিফুলদের দুর্দান্ত বোলিংয়ে ধুঁকছে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারে শেই হোপকে ফিরিয়ে শুরুটা করেছেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানে মুস্তাফিজের ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন হোপ। এরপর অভিষিক্ত নাসুম আহমেদ উইকেট প্রায় পেয়েই গেছিলেন। তবে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান শামারাহ ব্রুকস।

তবে অসাধারণ বোলিংয়ে উইন্ডিজের ওপর চাপ বজায় রাখেন নাসুম। ৬ ওভারে ৩ মেডেনে ৪ রান দিয়ে চাপে রাখায় অন্য বোলারদের উইকেট দিতে বাধ্য হয় উইন্ডিজ ব্যাটসম্যানরা। কাইল মায়ার্স মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র ১০ রান। ব্রুকস কিছুটা প্রতিরোধ গড়লে ৩৩ রান করে ফেরেন শরিফুল ইসলামের বলে। ৯ রান করা ব্রেন্ডন কিংকেও ফেরান শরিফুল।

এরপর ৯ রান করে মিরাজের বলে এলবির শিকার হয়ে ফেরেন পাওয়েলও। এরপর নিজের স্পেলের শেষ ওভারে মিরাজ সবচেয়ে বড় উইকেটটাই পেলেন। ডানহাতি স্পিনার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানকে বোল্ড করেন। আর্ম বল ভেতরে ঢুকিয়ে পুরানকে বোল্ড করেন মিরাজ। ৯ ওভারে ২ মেডেনে ৩৬ রানে ৩ উইকেট নেন মিরাজ। ২৪ বল খেলে ১৮ রান করেন পুরান।

এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার ওয়ানডে অভিষেকের আগে ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। নাসুমের আগে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে অভিষেক হয়েছিল ইয়াসির আলীর। ২০১৪ সালের পর থেকে এখন অবধি বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কোনো ওয়ানডে সিরিজ জেতেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31