IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> দেশব্যাপী গণপদযাত্রার ঘোষণা পাটকল শ্রমিকদের

দেশব্যাপী গণপদযাত্রার ঘোষণা পাটকল শ্রমিকদের

ধূমকেতু প্রতিবেদক : দেশের পাটশিল্পকে বাঁচাতে পাঁচদফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি তারা এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সহিদুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, পাট চাষ ও পাট শিল্প বাংলাদেশের ঐতিহ্য। আঁশজাতীয় কৃষি ফসলের মধ্যে বিশ্বে তুলার পরই পাটের অবস্থান। তারপরও সরকার গত ২৮ জুন রাষ্ট্রয়াত্ব পাটকলগুলো বন্ধ ঘোষণা করেছে। এতে প্রায় ৫১ হাজার পাটকল শ্রমিক বেকার হয়ে গেছে। এর পাশাপাশি দেশের প্রায় ৫০ লাখ পাট কৃষকের জীবন হুমকির মুখে পরেছে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৪ কোটি মানুষ পাট চাষ, পাটের উপকরণ তৈরী এবং বাণিজ্যের সাথে জড়িত। সরকারের একটি সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষের জীবন দিশেহারা হয়ে পড়েছে। তাই সরকারকে এতগুলো মানুষের কথা ভেবে দেশের স্বার্থে পাটকলগুলো খুলে দিতে হবে। আর সেটি না হলে আমাদের আন্দোলন চলতেই থাকবে। হাজার হাজার অসহায় শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা না হলে আমরা আমাদের আন্দোলন থেকে সরে দাঁড়াবো না।

এরপর সহিদুল্লাহ চৌধুরী পাঁচ দফা দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে বলা হয়, বন্ধকৃত ২৫টি রাষ্ট্রয়ত্ব পাটকল চালু করে ৫১ হাজার শ্রমিককে স্বপদে বহাল করতে হবে।
দ্বিতীয় দাবি হলো, সরকারি ও ব্যাক্তিমালিকাধীন বন্ধকৃত পাট, সুতা ও বস্ত্রকল আধুনিকায়ন করে অতিদ্রুত চালু করতে হবে। এছাড়া সকল শ্রমিকদের আইনসঙ্গত বকেয়া পাওনা পরিশোধ, বস্ত্রকল শ্রমিকদের জন্য ঘোষিত মুজুরি কার্যকর এবং সর্বক্ষেত্রে শ্রম আইনের পুর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্ববায়ক কামরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অপু প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে আগামী ১৮ নভেম্বর আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী পাটশিল্প এলাকায় শান্তিপূর্ণ গণপদযাত্রার সবাইকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31