IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> বিনোদন >> টপ নিউজ >> সস্ত্রীক করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

সস্ত্রীক করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী জিনাত হাকিম। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বৃহস্পতিবার রাতে আজিজুল হাকিমকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজিজুল হাকিমকে হাসপাতালের আইসলোশনে রাখা রয়েছে। আপাতত কোনো শারীরিক জটিলতা নেই। শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক, অক্সিজেন দেয়া লাগছে না।

নমুনা পরীক্ষায় মঙ্গলবার আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তারা।

আজিজুল হাকিমের শ্বাসকষ্ট বাড়তে থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তার স্ত্রী-সন্তানের শারীরিক অবস্থা ভালো; তারা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন।

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন আজিজুল হাকিম। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31