IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে
Home >> টপ নিউজ >> বিনোদন >> গোপন তথ্য ফাঁস করলেন অনন্যা পাণ্ডে

গোপন তথ্য ফাঁস করলেন অনন্যা পাণ্ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি এসেছিলেন করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ, আর সেখানে ফাঁস করলেন বলিউড ইন্ডাস্ট্রির নানা গোপন তথ্য। বলিউডে কে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেসব গড়্গড়িয়ে বলে দেন। অনন্যার সঙ্গে এসেছিলেন ‘লাইগার’ ছবিতে তার সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

তাকে যখন জিজ্ঞাসা করা হয় বিজয় কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, পরোক্ষভাবে অনন্যা দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার নাম নেন। বলেন, ‘হি ইজ ইন রাশ…রাশ টু মিট মিকা সিং…।’ ইংরেজি রাশ কথার বাংলা অর্থ তাড়া… যদিও অনন্যা যে এখানে তাড়া বোঝাতে চাননি, সে আন্দাজ করাই যায়। রাশ মানে যে রাশমিকার দিকেই ইঙ্গিত তার সে কথা বুঝতে পেরেই দেবেরাকোন্ডা বলেন। ‘তোমার সত্যি মনে হয় এমনটা?’

রাশমিকাকে নিয়ে বিজয় যোগ করেন, ‘আমরা দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমার ওকে খুব পছন্দ। আমার খুব ভালো বন্ধু। অনেক কিছু শেয়ারও করি। আমাদের মধ্যে বন্ডিং বেশ ভালো। ‘ আর প্রেম? তার উত্তর, ‘এই মুহূর্তে বাবা-মায়ের সঙ্গে বেশ ভাল সম্পর্ক আমার। ‘

জাহ্নবীর প্রেম নিয়েও মুখ খোলেন অনন্যা। তিনি জানান এই মুহূর্তে জাহ্নবী সিঙ্গল। তবে টাইগার শ্রফের কথা জিজ্ঞাসা করতেই অনন্যা বলেন, ‘টাইগার খুব ভালোভাবেই জানে তার দিশা কোন দিকে। ‘ দিশা পাটানির সঙ্গে টাইগারের প্রেম বহুল আলোচিত। যদিও নিজেরা কোনো দিন প্রেমের কথা স্বীকার করেননি। সাম্প্রতিককালে এ-ও খবর- দুজন নাকি আলাদা হয়ে গেছেন।

অন্যদিকে কিয়ারা আদভানির প্রেম নিয়েও প্রশ্ন করেন করণ। কারো নাম না নিয়ে এখানেও ইঙ্গিতের মাধ্যমেই কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের কথা বলে দেন অনন্যা। তিনি বলেন, ‘ওয়েক আপ সিড। ‘ ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থকে যে সিড ডাকা হয়, এ কথা তো প্রায় সবাই জানেন। এ তো গেল অন্যদের কথা।

নিজের সম্পর্কের কথা অনন্যা না বললেও তা ফাঁস করে দিয়েছেন করণ জোহরই। ঈশান খট্টরের সঙ্গে বিচ্ছেদের পর অনন্যা এই মুহূর্তে আদিত্য রায় কাপুরের বেশ ঘনিষ্ঠ, তা সরাসরি তার শো’তে জানিয়েছেন করণ জোহর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31