IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> প্রবাস >> মাঝ আকাশ থেকে পড়ে পাইলটের মৃত্যু

মাঝ আকাশ থেকে পড়ে পাইলটের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে মাঝ আকাশ থেকে পড়ে এক পাইলটের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, প্লেন চলন্ত অবস্থায় সে লাফ দিয়েছে অথবা পড়ে গেছে। শুক্রবার দেশটির নর্থ ক্যারোলিনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। রোববার (৩১ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডব্লিউআরএএলের প্রতিবেদনে বলা হয়, চার্লস হিউ ক্রুকসসহ প্লেনটিতে আরও একজন পাইলট ছিলেন। ১০ জন ধারণ ক্ষমতার প্লেনটিতে অন্য কোনো লোক ছিল না। কিন্তু এটি অবতরণের পর প্লেনটিতে চার্লসকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, চার্লস কোনো প্যারাসুট ছাড়াই প্লেন থেকে লাফ দিয়েছে না হয় পড়ে গেছে। ঘটনার পর কো-পাইলট নিরাপদে প্লেনটিকে অবতরণ করাতে সক্ষম হন। যদিও অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এটির একটি চাকায় সমস্যা দেখা দিয়েছে।

প্লেনটি অবতরণের সময় অনেকেই সেখানে ছিলেন। এরপর অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা চার্লসের মরদেহের সন্ধানে বের হন।

এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ফুকুয়ে-ভারিনা আবাসিক এলাকার পেছনের বনে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ বলেছে, মরদেহটি একটি বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে নেমে আসে। পরে সেখানের বাসিন্দারা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31