IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> কাঁকনহাটে সুরশুনিপাড়া আদিবাসী খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

কাঁকনহাটে সুরশুনিপাড়া আদিবাসী খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট সুরশুনিপাড়া আদিবাসী খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৫তম বার্ষিক সাধারণ সভা শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়। সুরশুনিপাড়া মিশণ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের সভাপতি রাজেন হেম্ব্রম।

প্রধান অতিথি ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি নরেন্দ্রনাথ টুডু, উপদেষ্টা ও সুরশুনিপাড়া মিশনের পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, ইুউনিয়নের সহ-সভাপতি পিউস হাঁসদা, সাধারণ সম্পাদক রেনাতুস সরেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, গোদাগাড়ী উপজেলা থানা পারগাণা বাবুলাল মুর্মু, ইউনিয়নের সদস্য বেনেডিক মুরমু, ম্যানেজার মাইকেল সরেন ও সদস্য সুচিত্রা রোজারিওসহ অত্র ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভার সভাপতি গত সভার কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। এর উপরে উপস্থিত সদস্যগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। সেখানে বেশ কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আদিবাসী ও নন আদিবাসীর মধ্যে কোন পার্থক্য নাই। সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। সংস্কৃতি ও ধর্মভেদে শুধুমাত্র আলাদা হলেও অন্যান্য ক্ষেত্রে সবাই সমান। আদিবাসীরাও যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারা দেশের উন্নয়নে কাজ করছে। ভোট প্রদান করে সরকার গঠনের সহায়তা করছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন শীল দেশের দিকে এগিয়ে চলছে। বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সবার মাথাপিছু আয় এবং গড় আয়ু বেড়েছে। সরকারের এই উন্নয়ন দেখে সরকার দলীয় কিছু মোনাফেক নেতাকর্মী বিরোধীদলের সাথে যোগসাজস করে উন্নয়নে বাধা সৃষ্টি করছে। এভাবেই কাঁকনহাট পৌরসভার উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য কিছু ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মেয়র বলেন, এই অপশক্তি আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বিগত সংসদ ও উপজেলা নির্বাচনে সরকারের মোনানীত প্রার্থীর বিরোধীতা করেছে। তারা অন্য দলের প্রার্থীর হয়ে নির্বাচন করেছে। এখন আবার কাঁকনহাট পৌরসভায় নামধারী বিএনপি, নামেমাত্র আওয়ামী লীগ নেতা ও কতিপয় জামাত শিবিরদের নিয়ে নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। এই সকল সরকার ও দেশ বিরোধী অপশক্তি ব্যক্তিদের কথায় কান না দিয়ে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার মনোনীত নৌকার প্রার্থীর হয়ে কাজ করার আহবান জানান তিনি। সেইসাথে এই ক্রেডিট ইউনিয়নের সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন মেয়র মজিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31